1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখার উদ্বোধন

মোরেলগঞ্জ থানায় নতুন ওসির যোগদান: সহযোগিতার আহ্বান জানালেন ওসি মতলুবর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
মোঃরফিকুল ইসলাম,
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মতলুবর রহমান।
বুধবার (২১ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
রংপুর বিভাগের সন্তান ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মোঃ মতলুবর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে দায়িত্ব পালন করেন। তাঁর পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বগুণ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
যোগদানের পর মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওসি মতলুবর রহমান বলেন, “আপনাদের সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে বস্তুনিষ্ঠ সংবাদ অত্যন্ত জরুরি। গণমাধ্যম সমাজের আয়না, তাই তথ্যভিত্তিক ও গঠনমূলক প্রতিবেদন পুলিশের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে পারে।”
তিনি আরও জানান, উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মোরেলগঞ্জ থানা পুলিশ সর্বাত্মকভাবে তৎপর থাকবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে। এ কাজে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
এদিকে ওসি মতলুবর রহমানের যোগদানকে ঘিরে স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়েছে। তাদের বিশ্বাস, তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও পেশাদারিত্ব মোরেলগঞ্জ উপজেলায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট