1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

আমরা কি শুধরাতে পারলাম? — একজন ব্যথিত নাগরিকের কলমে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

একটা জাতি যখন বড় কোনো সুযোগ পায়, তখন সেটা শুধু কাগুজে উন্নয়নের হিসাব নয়— সেটা আত্মজাগরণের সময়, আত্মসমীক্ষার সময়, আত্মশুদ্ধির সময়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি পারলাম? এত বড় সুযোগ, এত সম্ভাবনার দরজা খোলা থাকার পরও আমরা কি একটু শুধরাতে পেরেছি?

আমরা পেলাম ডিজিটাল বাংলাদেশ, পেলাম পদ্মা সেতু, পেলাম বিদ্যুৎ, পেলাম সোনালী উন্নয়নের গল্প। কিন্তু পেলাম কি নাগরিক দায়িত্ববোধ, নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত? পেলাম কি সমাজের শুদ্ধি, রাষ্ট্রের স্বচ্ছতা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্যিকারের উদাহরণ?

আমরা শিখলাম না। বরং প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়লাম— আমরা এখনও ঘাওরা, আমরা এখনও জাওরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো, অন্ধ দলীয় আনুগত্যে বুঁদ হয়ে থাকা—এই কি আমাদের শিখে ওঠা?
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরিবর্তে আমরা নীরব দর্শক হলাম।
ভবিষ্যতের কথা ভাবার বদলে আমরা এখনো “আপন গরু বোঝাই”তেই ব্যস্ত।

শিক্ষা খাতে নকল, স্বাস্থ্য খাতে দুর্নীতি, প্রশাসনে দায়িত্বহীনতা, সমাজে মূল্যবোধের অবক্ষয়—এগুলো তো সেই পুরনো রোগ। তাহলে এত সুযোগ পেলেও, এত উন্নয়ন হলেও, আমরা কেন পাল্টাতে পারলাম না?

কারণ আমরা এখনো উপলব্ধি করিনি— একটি জাতি শুধু ব্রিজ বানিয়ে বা বড় বড় বিল্ডিং তুলে উন্নত হয় না। একটি জাতি উন্নত হয় চিন্তায়, নৈতিকতায়, দায়িত্বে, সাহসে।
আর সেই জায়গাটাতেই আমরা পিছিয়ে। সুযোগ এসেছে, উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা মানুষ হিসেবে বড় হতে পারিনি।

আজও আমরা নিজেকে শুধরে নেওয়ার বদলে একে অপরকে দোষ দিচ্ছি।
আজও আমরা বলছি, “ওরা খারাপ”, কিন্তু “আমি কোথায় ভুল করছি” সেটা ভাবছি না।
এভাবেই আমরা নিজেরাই প্রমাণ করছি— আমরা এখনো জাতি হয়ে উঠতে পারিনি, আমরা এখনো জনতা হয়েই রয়ে গেছি।

তবুও আশা করি, একদিন এই জাতি আয়নায় নিজেকে দেখবে। নিজেকে প্রশ্ন করবে। এবং উত্তরও খুঁজে পাবে।

লেখক: একজন ব্যথিত নাগরিক

আল আমিন মিলু

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট