1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

কালিয়াকৈরে বিদ্যুৎ বিভ্রাটের সমাধানে  স্মারকলিপি প্রদান।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

আবু হানিফ,স্টাফ রিপোর্টারঃ

কালিয়াকৈরে বিদ্যুৎ বিভ্রাটের সমাধানে এক সমাবেশ এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর  স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

আজ (বুধবার) কালিয়াকৈর উপজেলায় বিদ্যমান বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এক সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে বক্তারা জানান – ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন কবিরপুর ৩৩/১১ গ্রীড উপকেন্দ্র কয়েক যুগ ধরে রক্ষনাবেক্ষন যথাযথভাবে না করায় তা প্রায়ই বিকল হয়ে পড়ে এবং পল্লীবিদ্যুৎ এর কিছু অসাধু কর্মকর্তা কালিয়াকৈরের শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ বেশি দিয়ে আবাসিক এলাকায় অতিরিক্ত লোডশেডিং দিচ্ছেন। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় এখানকার জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সমস্যার সমাধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধিরা দাবি জানান যে -বিদ্যুৎ বিভ্রাটের সময়সূচি আগাম জানাতে হবে।  শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে হবে। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে কোনো প্রকার অব্যবস্থাপনা থাকলে তা দ্রুত সমাধান করতে হবে। 

কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাওসার আহমেদ এই ভোগান্তির নিশ্চিত করে এবং এর সমাধানের জন্য ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি ১ এর কর্মকর্তাদের সাথে যৌথভাবে কাজ করে বিদ্যুৎ ভোগান্তি থেকে অতি দ্রুত  স্বস্তি মিলবে  বলে বলে জানায় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট