1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

সিরাজগঞ্জে চারটি দোকান ভাড়া নিয়ে দখলের অভিযোগ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ কামারখন্দে চারটি দোকান ভাড়া নিয়ে নিজ দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ভদ্রঘাট বাজারে শহিদুল ইসলামের ক্রয়কৃত ২ শতক জমির উপর নির্মিত চারটি দোকান ভাড়া নিয়ে তা জোরপূর্বক দখলে নিয়েছেন একই এলাকার মৃত এশারত আলীর ছেলে আব্দুল মান্নান খান (৬০), হাজী মোদাচ্ছের আলীর ছেলে আব্দুর রহিম (৩৫) ও মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রৌহা। 

ভুক্তভোগী জমি ও দোকানের মালিক সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুরিয়া শেখ পাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে শহিদুল ইসলাম বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করলেও তার কোন প্রতিকার মিলছেনা। 

ভুক্তভোগী শহিদুল ইসলাম অভিযোগ করেন, ২০১৮ সালের ২৬ জুন দলিল সূত্রে রফিকুল ইসলামের স্ত্রী আফরোজা বেগম কাছ থেকে নির্মিত দোকানসহ ২ শতক জমি আমার স্ত্রী শাহিদা বেগমের নামে ক্রয় করি। তারপর ওই বছরেই আমার স্ত্রীর নামে নামজারি করে প্রত্যেক বছর খাজনা প্রদান করে আসছি। একই সঙ্গে নিয়মিত ভাড়া আদায় করে ভোগদখল করে আসছিলাম। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সাল থেকে আব্দুল মান্নান খান, আব্দুর রহিম ও আব্দুল্লাহ আল রৌহা দোকান ভাড়া নেয়ার নামে দখলে নিয়েছেন। শুধু তাই নয়, আব্দুল মান্নান খানের ছোট ভাই আব্দুল আলীম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হওয়ায় বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। 

অভিযুক্ত আব্দুল মান্নান খান বলেন, ওই দোকান চারটির ভাড়া আফরোজার ছেলে আব্দুল্লাহ আল রৌহা ও তার মেয়ে লতা খাতুন আদায় করে। এটা নিয়ে উচ্চ আদালতে মামলাও চলছে। 

দোকান দখলের কথা স্বীকার করে অভিযুক্ত আব্দুল্লাহ আল রৌহার বোন লতা খাতুন বলেন, শহিদুল ইসলাম আমার মা আফরোজাকে ব্ল্যাকমেইল করে জায়গাটি দলিল করে নিয়েছে। এজন্য আমার বাবা জমি ফেরত পাওয়ার জন্য প্রিয়েমশন মামলা করেছিল। পরবর্তীতে তিনি মারা যাওয়ায় মামলাটি নিয়ে আমরা লড়ছি। কিন্তু সেটা তারা ডিক্রী পাওয়ায় আমরা উচ্চ আদালতে গিয়েছি। তবে সেটার চূড়ান্ত আদেশ এখনও হয়নি। ###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট