1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার প্রজন্মের দূরত্ব: সুযোগ না দিলে নেতৃত্ব আসে কোথা থেকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও ভারতীয় কারেন্ট জাল আটক করেন সরিষাবাড়ীতে জ্বালানি সিন্ডিকেটের দৌরাত্ম্য পাম্পে ‘তেল নাই’, মোড়ে মোড়ে কালোবাজার তানোরে ব্যাটারিচালিত ভ্যানে মিলল গাঁজা: মাদকসহ এমদাদুল গ্রেপ্তার রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার ওপর চটেছেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম উপজেলা বিএনপিকে না জানিয়ে বিএনপির বহিস্কৃত নেতা ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে পথসভা করার অভিযোগ তুলে চটেছেন বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
এনিয়ে বুধবার (৭ মে) দুপুর ১২ টায় বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে ক্ষোভের কথা তুলে ধরেন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বিএনপি থেকে বহিস্কার হওয়া নেতাদের তালিকাও প্রকাশ করেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, গত ৫ মে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে বহিস্কৃত বিএনপি নেতা আবদুর রউফ তালুকদার ও আওয়ামী লীগের দোসরদের সঙ্গে নিয়ে পথসভা করেন। এর আগে আমরা তাকে আমন্ত্রণ করেছিলাম বিএনপি অফিসে আসার জন্য কিন্তু তিনি বিএনপিকে না জানিয়ে উল্টো বিতর্কিতদের সঙ্গে নিয়ে পথসভায় যোগ দেন। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে তাকে নিয়ে পথসভা ও মিটিং করায় উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
বিএনপির সাধারণ সম্পাদক প্রিন্স আরো বলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম বিএনপিকে বিভাজনের চেষ্টা করছেন। দয়া করে বিএনপিকে নিয়ে খেলবেন না। আবদুল কাইয়ুমকে মূল ধারার সঙ্গে থেকে রাজনীতি করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানু সওদাগর, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট