1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখার উদ্বোধন

আইজিপি ব্যাজ পাচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ- ২০২৪’ (আইজিপি ব্যাজ) পাচ্ছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানা যায়, আসন্ন পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ বাহারুল আলম এ ব্যাজ পরিয়ে দেবেন এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে।
এম কে এইচ জাহাঙ্গীর হোসেন গতবছরের ৭ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত নানা সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে সফল হয়েছেন। এ ছাড়া তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, ২৫ তম বিসিএস ক্যাডার জাহাঙ্গীর হোসেন ২০২০ সালে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম (সেবা) লাভ করেন।
এ দিকে মৌলভীবাজার জেলা পুলিশের অফিসার ও ফোর্সদেরর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট