1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখার উদ্বোধন

নরসিংদীর,শিবপুর ও মনোহরদী দুটি উপজেলায় অগ্নিকাণ্ডে ২২ টি দোকান পুড়ে ছাই ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ

নরসিংদীর শিবপুর উপজেলায় দুলালপুর ইউনিয়ন এর শিমুলিয়া বাজারে ১৬ এপ্রিল ২০২৫ ইং বুধবার রাএ প্রায় সাড়ে ১০ টায় এবং মনোহরদী উপজেলায় বুধবার রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ২২টি দোকান। ভয়াবহ এ দুটি ঘটনায় প্রায় ৯৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথম অগ্নিকাণ্ড ঘটে রাত সাড়ে ১০টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এর শিমুলিয়া বাজারে। শিমুলিয়া বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে,যা মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান,খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।শিমুলিয়া বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শিমুলিয়া বাজারে আগুনের ঘটনার খবর পেয়ে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন আগুন নিষ্ক্রিয় হওয়ার আগ পর্যন্ত সার্বক্ষণিক তদারকিতে ব্যস্ত ছিলেন । এর কয়েক ঘণ্টা পর,রাত সাড়ে ৩টার দিকে আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন এর মৌলভী বাজারে।মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন বলেন,অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট সেখানে পৌঁছে এবং টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই ১২টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা, মৌলভী বাজারের অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উভয় ঘটনায় কোনো প্রাণহানির খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন সর্বস্ব হারিয়ে দিশেহারা। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট