1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ পবিত্র লাইলাতুল বরাত আল আমিন মিলু ‎বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হত্যার কোরিওগ্রাফি নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ০২টি ভারতীয় মহিষ আটক দিগপাইত ধরনী কান্ত বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুর পুটিয়া বাজারে আলহাজ্ব মনজুর এলাহীর ধানের শীষ মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা যমুনা সার কারখানায় এসিড–পানির রহস্য: তিতাস গ্যাসের ভানুমতির খেলা… জামালপুরে ট্রাক চালক শ্রমিক পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

জামালপুরে ছেলের হাতে মা খুন!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ঘাতক পুত্রের হাতে মা মনজিলা বেগম জিরা (৬০) কে কুপিয়ে হত্যা করেছে মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮)। আজ ১৫ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় জামালপুর শহরের হাটচন্দ্রা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মনজিলা বেগম জিরা (৬০) হাটচন্দ্রা গ্রামের স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী । সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও জামালপুর ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত । মাদকের টাকার জন্য পারিবারিক কলহ ছিল তাদের প্রতিদিনের ঘটনা। সে মাদকের টাকার জন্য বাড়িতে থাকা একটি মেহগনি গাছ ১৬ হাজার টাকা বিক্রি করে ৯ হাজার টাকা বায়না নেয়। আজ সকালে গাছ ক্রেতা শেখ ফরিদ(৪০) অবশিষ্ট টাকা নিয়ে গাছ কাটতে এলে মা মনজিলা বেগম জিরা গাছ কাটতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পুত্র মনজুরুল ইসলাম মঞ্জু এলোপাথারি ভাবে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে । এ সময় গাছ ক্রেতা হাটচন্দ্রার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে শেখ ফরিদ থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। তাকে জরুরি অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শেখ ফরিদ সুস্থ রয়েছে বলে জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আরিফ জানান।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু মো: ফয়সাল আতিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মঞ্জুকে আটক করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট