1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন

পোরশায় নানা কর্মসূচিতে নববর্ষ উদ্যাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ দিবসটির সূচনা হয়। পরে ইউএনও মো. আরিফ আদনানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে মহিষের গাড়ি সহ একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থনে গিয়ে শেষ হয়। এছাড়াও বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, লোকজ মেলা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান, থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজেসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বস্থ্য কর্মকর্তা আল হামিম, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে বাংলা নববর্ষ বরণের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ-১৪৩২ বরণ অনুষ্ঠান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট